ফ্রিল্যান্সিংয়ের সূর্য কি অস্তমিত হবে ?
ফ্রিল্যান্সিংয়ের সূর্য কি অস্তমিত হবে ? টাওয়ারে ভর করে স্মার্ট হওয়া যায় না , দক্ষতায় ভর করে স্মার্ট হতে হয়। ফ্রিল্যান্সার সাধারণত এমন একজন ব্যক্তি , যিনি নির্দিষ্ট কোনো নিয়োগকর্তার কাছে দীর্ঘ মেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ না হয়ে স্বাধীনভাবে নিজেই কাজ করেন। সেই কাজ অনুযায়ী পারিশ্রমিক পান। ২০১৭ সালে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয় , বিশ্বের ২৪ শতাংশ ফ্রিল্যান্সার ভারতের এবং ১৬ শতাংশ বাংলাদেশের। ভারতের অবস্থান প্রথম , বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বরাবরের মতোই সংখ্যা নিয়ে উচ্ছ্বসিত আমরা ‘ দ্বিতীয় দ্বিতীয় ’ বলে শোরগোল তুলতে থাকলাম। গুণগত মান নিয়ে কথা বলার জন্য কোথাও কেউ ছিল না। এখনো কেউ নেই। আমাদের জেলায় জেলায় টাওয়ার হয়েছে , ফাইবার অপটিক সংযোগ হয়েছে , নেটওয়ার্ক হয়েছে ; কিন্তু ৬৪ জেলা থেকে ৬৪ জন করে প্রথম সারির সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ , উপাত্তবিজ্ঞানী , মেশিন লার্নিং প্রকৌশলী কিংবা ৬৪ জন ডেটা সেন্টার – বিশেষজ্ঞ কি তৈরি হয়েছে ? সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন ফ্রিল্যান্সার নিয়োগের জন্য শীর্ষ ৩০টি দেশের তালিকা তৈরি করেছে। তালিকার প্রথম স্থানে যুক্তরাষ্ট্র...